রাজধানীর পল্লবীতে ৫ কোটির টাকা চাঁদা না পেয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল পাঁচটার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয়। এর আগেও প্রতিষ্ঠনটিতে দুই দফায় হামলা হয়েছে। এর পর থানায় জিডিও হয়েছে। পুলিশের নীরবতার সুযোগে শুক্রবার তৃতীয় দফায় হামলা ও গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, ৫ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। হামলাকারীরা এ সময় চারটি গুলি করেছে । দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। তিনি বলেন, শুক্রবার ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে তাদের প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় তারা গুলিবর্ষণ করে। গুলিতে একজন আহত হয়েছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম শনিবার বিকালে জানান, গুলিবর্ষণের ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে পুলিশের একটি সূত্র জানায়, চাঁদা দাবি ও হামলার ঘটনায় বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান।
জিডিতে তিনি অভিযোগ করেন, ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
শিরোনাম
- চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় কারাগারে
- শাহজালালে বিমান বাহিনীর গাড়ি দুর্ঘটনা, তদন্তে ৫ সদস্যের কমিটি
- ‘বন্দুকযুদ্ধ’ সাজিয়ে দুই শিবির নেতাকে গুলি, পুলিশ কর্মকর্তার জবানবন্দি
- ফিলিপাইনের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ
- উপযুক্ত পরিবেশ ও সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফর: হুমায়ুন কবির
- যশোরের শার্শায় দুই ছেলে হত্যার পর বাবার আত্মহত্যা
- চট্টগ্রামে ওয়ার্কশপে গাড়ি মেরামতের আড়ালে অস্ত্র তৈরি, গ্রেপ্তার ২
- চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন লেখায় ফার্মেসি মালিককে জরিমানা
Tuesday, 1 September 2026


