ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে ধারালো চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম জীবন ওরফে মিনহাজ ওরফে মোঃ হৃদয়।
শনিবার রাত ১১টার দিকে ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি ধারালো টিপ চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে ফার্মগেট ফুটওভার ব্রিজের নীচ থেকে ছিনতাইকারী হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১১ টি মামলা আদালতে বিচারাধীন আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।


