দেশে বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকটে গণতন্ত্রী পার্টির উদ্বেগ

দেশে বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকটে গণতন্ত্রী পার্টির উদ্বেগ
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

দেশে বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্রী পার্টি।

দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, এসব সমস্যার প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রা ও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে পড়ছে। সংকট নিরসনে কার্যকর ও জরুরি উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।

রোববার বিকালে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

দলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রারম্ভিক বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ভূপেন্দ্র ভৌমিক দোলন।

সভায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি, কৃষকদের জন্য সারের প্রাপ্যতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করেন নেতারা।

আরও পড়ুন

তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে। অন্যদিকে, সারের সংকট কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব ফেলতে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমিত আয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ এসব সংকট দ্রুত নিরসনে সরকারকে কার্যকর ও জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়েও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় তারিখ নির্ধারণ করে অল্প সময়ের মধ্যে দলের জাতীয় সম্মেলনের আয়োজন করা হবে।

জাতীয় সম্মেলনের আগে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন আয়োজনের জন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় সম্পাদকমণ্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান, শফি রেজা নুর মজুমদার, হরিপ্রসাদ মিত্র ও কামরুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী লিটন, প্রকৌশলী খন্দকার তাসিন রহমান, প্রকৌশলী গোলাম আতোয়ার দিদার, মো. আলমগীর হোসাইন ও সাইফুল ইসলাম খান লিটন প্রমুখ আলোচনায় অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর