ঢামেকের চিকিৎসক-নার্সদের জন্য চালু হলো বিআরটিসির ৩ বাস

ঢামেকের চিকিৎসক-নার্সদের জন্য চালু হলো বিআরটিসির ৩ বাস
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে বিআরটিসির তিনটি দ্বিতল বাস চালু করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, এতে সময়মতো কর্মস্থলে পৌঁছানো সহজ হবে। ফলে সেবার মানও বাড়বে।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রশাসনিক ব্লকে স্টাফ বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

স্টাফ বাস সার্ভিস ব্যবস্থাপনা কমিটির সদস্য সিনিয়র স্টাফ নার্স মর্জিনা আক্তার জানান, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিনটি দ্বিতল বাস চালু হয়েছে। প্রতিটি বাসে ৭৫ জন যাত্রী নিয়মিত যাতায়াত করতে পারবেন।

তিনি জানান, আপাতত দুটি রুটে বাসগুলো চলবে। একটি ঢাকা মেডিকেল থেকে চট্টগ্রাম রোড পর্যন্ত। অন্যটি ঢাকা মেডিকেল থেকে রামপুরা, বাড্ডা হয়ে কুড়িল পর্যন্ত। সকালে কর্মীদের হাসপাতালে নিয়ে আসবে বাস। দুপুরে তাদের নির্ধারিত রুটে পৌঁছে দেবে।

আরও পড়ুন

পরবর্তী সময় এ সেবা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘এতদিন অনেক চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী গণপরিবহন ও অটোরিকশায় হাসপাতালে আসতেন। এতে অনেক সময় তারা নির্ধারিত সময়ে ডিউটিতে পৌঁছাতে পারতেন না। এর প্রভাব রোগীদের সেবায় পড়ত। এসব বিষয় বিবেচনায় নিয়ে চিকিৎসাসেবাদাতাদের জন্য স্টাফ বাস চালু করা হয়েছে।’

তিনি বলেন, ‘এখন দুটি রুটে স্টাফ বাস চলছে। সেবাগ্রহীতা বাড়লে বাস ও রুটের সংখ্যা বাড়ানো হবে। আশা করি, এটি তাদের কাজে সহায়ক হবে। এতে সেবার মানও বাড়বে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর