জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাষ্ট্রপতি হাসপাতালে যান এবং জ্বালানিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় তিনি জ্বালানিমন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎকদের কাছে মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্ণেল এ কে এম ফয়জুল হক, রাষ্ট্রপতির সহকারি একান্ত সচিব মো. ইউনুস আলী এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। এ সময় তাকে জরুরি বিভাগ থেকে সরাসরি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

তার ছেলে আবেদ হাসান মাহমুদ জানান, গত কয়েকদিন ধরে তার বাবা জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে জ্বালানিমন্ত্রীর চিকিৎসা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর