জামায়াত আমিরের সঙ্গে দেখা করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

জামায়াত আমিরের সঙ্গে দেখা করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার।

রোববার দুপুরে ঢাকার বসুন্ধরা এলাকায় জামায়াত আমিরের বাসায় যান পাকিস্তানের মন্ত্রী।

এ সময় তার সঙ্গে ছিলেন বিশেষ সহকারী তারিক বাযওয়া, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেল কামরান দাঙ্গল।

জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান চৌধুরী।

এসময় ইসহাক দার জামায়াত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন, তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

জামায়াত আমিরও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাতের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর