চাঁদাবাজদের সঙ্গে থেকে দোজখে যেতে রাজি নই: অলি আহমদ

চাঁদাবাজদের সঙ্গে থেকে দোজখে যেতে রাজি নই: অলি আহমদ
নির্বাচনী জনসভায় বক্তব্য দেন অলি আহমদ। সোমবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁদাবাজদের সঙ্গে থেকে দোজখে যেতে রাজি নন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ। তিনি বলেছেন, বিএনপি এখন আর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দল নেই, বরং এটি ভাড়াটিয়া ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে।

সোমবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় আয়োজিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অলি আহমদ বলেন, ‘জিয়াউর রহমান, খালেদা জিয়ার বিএনপি আর নাই। এখন ভাড়াটিয়া, চাঁদাবাজদের বিএনপি। ওই কারণেই ২০০৬ সালে আমি বিএনপি ত্যাগ করেছিলাম। যদিও পরে আবার যুক্ত হয়েছিলাম। কিন্তু খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তারা আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায়। এই চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি দোজখে যেতে রাজি না।’

জনসভায় তিনি মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতি তুলে ধরে বলেন, ‘বিএনপির দুজন সংগঠকদের মধ্যে আমি ও জিয়াউর রহমান ছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিলাম আমি। পরে রহমানকে দেওয়ানহাট থেকে রিসিভ করে বিদ্রোহ করি। এরপর আমরা কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিই।’

অলি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ ও তার দোসর ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে। এই টাকা দেশে থাকলে বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত দেশ হতে পারত।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, দেশের রাজনীতিবিদরা মহা দুর্নীতিবাজ এবং জনগণ সঠিক সিদ্ধান্ত না নিলে স্বাধীনতা বিপন্ন হয়ে পড়বে।

তিনি দাবি করেন, ‘একটি দল বিদেশিদের দালালি করছে, তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করছে। ভারতের বাইরে, “র”-এর বাইরে তারা যেতে পারবে না। আমরা চাই না এ দেশ ভারত শাসন করুক।’

অলি আহমদ বলেন, ‘আমরা জামায়াত হইনি, জামায়াতও এলডিপি হয়নি। আমরা নিজ নিজ পরিচয় নিয়ে এক জায়গায় একত্রিত হয়েছি। সিদ্ধান্ত নিতে হবে ১১ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করার জন্য।’

সমাবেশে অলি আহমদ তার ছেলে ওমর ফারুকের পক্ষ থেকে চট্টগ্রাম-১৪ আসনের জন্য জামায়াত আমিরের হাত থেকে ছাতা প্রতীক নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর