গুলশানে বাইন্যান্স এর মাধ্যমে প্রতারণা, কোটি টাকার জাল নোট উদ্ধার

গুলশানে বাইন্যান্স এর মাধ্যমে প্রতারণা, কোটি টাকার জাল নোট উদ্ধার
গ্রেপ্তারকৃত দুই আসামি। ছবি:ডিএমপি
Advertisement
Advertisement

রাজধানীর গুলশান এলাকায় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স (Binance) এর মাধ্যমে প্রতারণা করে ডলার কেনার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার জাল নোট, ২২ হাজার নগদ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গুলশান থানার একটি নিয়মিত টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল আহম্মদ (৩৮) ও তাপস বাড়ৈ (৩০) নামের দু’জনকে গ্রেপ্তার করে।

গুলশান থানা সূত্রে জানা যায়, গুলশান-২ এলাকায় কিছু ব্যক্তি বাইন্যান্স প্ল্যাটফর্মের মাধ্যমে জাল টাকা দিয়ে ডলার কিনছিলেন। এমন তথ্যের ভিত্তিতে প্রথমে গুলশান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে মিরপুর এবং পরবর্তীতে গুলশানের একটি আবাসিক হোটেল থেকে ৮৯ লাখ ৯২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। সেখানে আরও একজন গ্রেপ্তার হন, যার কাছ থেকে ১৯ লাখ ৯৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনসহ আরও দু’জন পলাতক এবং অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জাল টাকার উৎস অনুসন্ধান এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর