কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমানের টরন্টো-ঢাকাগামী ফ্লাইট

কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমানের টরন্টো-ঢাকাগামী ফ্লাইট
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-ঢাকাগামী একটি ফ্লাইট।

শুক্রবার বিজি-৩০৬ ফ্লাইটটি নির্ধারিত রিফুয়েলিংয়ের জন্য রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর এই সমস্যা শনাক্ত হয়। এতে বিপাকে পড়েছেন আড়াই শতাধিক যাত্রী।

যাত্রীদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে ফ্লাইটটি রোমে অবতরণ করে। জ্বালানি নেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি আর উড্ডয়ন করতে পারেনি।

দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করতে হওয়ায় শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ বোধ করতে শুরু করেন। শুরুতে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। দীর্ঘ দুর্ভোগের মুখে পড়ে দ্রুত পরিস্থিতি সমাধানে বিমান কর্তৃপক্ষ ও সরকারের হস্তক্ষেপ দাবি করেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাহকসেবা পরিচালক বদরুল হাসান লিটন জানান, কারিগরি সমস্যা দেখা দেওয়ায় উড়োজাহাজটি রোমে গ্রাউন্ডেড করা হয়েছে। তবে পরবর্তীতে সব যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়েছে এবং তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৌশলীরা উড়োজাহাজটির ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ চালাচ্ছেন। প্রয়োজনীয় সব কারিগরি পরীক্ষা শেষে উড়োজাহাজটি নিরাপদ ঘোষণা করা মাত্রই ঢাকার উদ্দেশে ফ্লাইটটি যাত্রা করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর