কানাডা কে আবারও যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

কানাডা কে আবারও যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য না হয়েও অঙ্গরাজ্য হওয়ার সুবিধাগুলো নিতে চায়।

দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেঙে পড়ার এবং নতুন মার্কিন শুল্ক কার্যকর হওয়ার পর এ বিষয়ে প্রথমবার মন্তব্য করলেন তিনি। এরই মধ্যে কানাডার বিভিন্ন পণ্যের ওপর নতুন করে মার্কিন শুল্কও কার্যকর হয়েছে।

রোববার ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, কানাডা বহু বছর ধরে মার্কিন কৃষকদের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করে আসছে। তিনি লিখেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েও অঙ্গরাজ্য হওয়ার সুবিধা পেতে চায়। একই সঙ্গে তিনি শুল্ক আরোপের বিষয়ে বলেন, ‘আর নয়!’

আরও পড়ুন

ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে কানাডা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত করার ইচ্ছার কথা বলেছেন।

এদিকে দীর্ঘ আলোচনার পরও দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য চুক্তিতে সমঝোতা হয়নি। এর পর শনিবার থেকে কানাডার বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত নতুন মার্কিন শুল্ক কার্যকর হয়।

এই নতুন শুল্ককে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য বিরোধ আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর