কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর

কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর
Advertisement
Advertisement

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে বীরউত্তম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধার টাঙ্গাইলের বাসা  ‘সোনার বাংলায়’ হামলা চালায় একদল অজ্ঞাত ব্যক্তি।

বাসার কেয়ারটেকার রাজু মিয়া জানান, কাদের সিদ্দিকী তখন দোতলার ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ ১০-১৫ জন এসে বাড়িতে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। তারা মই বেয়ে মূল দরজা পেরিয়ে ভেতরেও চলে আসে। ভেতরে এসে দুটি গাড়ি ভাঙচুর করে তারা।

হৈচৈ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরার পালিয়ে যায়।

আরও পড়ুন

টাঙ্গাইল থানার ওসি তানভির আহমেদ হামলার কথা নিশ্চিত করে বলেন, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এর আগে গত ২৮ আগস্ট  দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা থেকে  কাদের সিদ্দিকীর ভাই,  সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

পরদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীসহ সহ ১৬ জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠায় আদালত। সে সময় পুলিশ জানায়, ওই মামলায় অজ্ঞাতনামা আরো ৭০ থেকে ৮০ জন আসামি রয়েছেন।

সবশেষ ৫ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী ও  কাদের সিদ্দিকীর ছোট ভাই এস এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকীকে স্ত্রীসহ থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর