কাঠমান্ডুতে বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, আটকা ১২৭ যাত্রী

কাঠমান্ডুতে বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, আটকা ১২৭ যাত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফাইল ফটো
Advertisement
Advertisement

নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্লাইটটি না ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ১২৭ জন যাত্রী।

রোববার বিকাল ৪টায় ফ্লাইটটি কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির নম্বর বিজি৩৭২ এবং গন্তব্য ঢাকা। বোর্ডিং পাসের সময় ছিল বেলা ৩টা।

দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন যাত্রীরা। যাত্রী মো. নুরুজ্জামান বলেন, ‘ফ্লাইটটি বিকাল ৪টায় ছাড়ার কথা ছিল। কিন্তু এখনো ছাড়েনি। কখন যাব, কিছুই জানি না।’

আরও পড়ুন

এদিকে আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফেরাতে বিকল্প উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান বলেন, ‘একটা ফ্লাইট ওখানে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে গ্রাউন্ডেড হয়েছে। আমরা যাত্রীদের দেশে ফেরাতে আরেকটা বিমান পাঠানোর চেষ্টা করছি।’

তিনি বলেন, রাত ১০টায় যাত্রীদের দ্রুত ঢাকায় পৌঁছে দিতে বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুতে যাবে। সেটিতে করে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর