কমল জেট ফুয়েলের দাম

কমল জেট ফুয়েলের দাম
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার এক আদেশে জানানো হয়, রাত ১২টা থেকেই নতুন এই মূল্যহার কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম কমেছে ২১ টাকা ৬৩ পয়সা।

আন্তর্জাতিক ফ্লাইটে শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১ দশমিক ৪৮ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৪ ডলার করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই মূল্যহার বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, গত বছরের ১৩ মে জারি করা আদেশের ভিত্তিতে মাসওয়ারি প্ল্যাটস রেট অনুসরণ করে এই দাম সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন

৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, মার্কিন ডলারের বিনিময় হার এবং পরিবহন চার্জের পরিবর্তন বিশ্লেষণ করে মে মাসের এই নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে গত ২৫ মে গঠিত একটি কমিটির প্রতিবেদন ও শুনানির পর কমিশন এই সিদ্ধান্ত নেয়।

অভ্যন্তরীণ ফ্লাইটে নতুন এই দর চট্টগ্রাম, ঢাকা, যশোর, সিলেট ও কক্সবাজার বিমানবন্দরে কার্যকর হবে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে নতুন দাম প্রযোজ্য হবে চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও কক্সবাজার বিমানবন্দরে।

এর আগে, এপ্রিলে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা করা হয়েছিল। এ ছাড়া মার্চ ও ফেব্রুয়ারিতেও ধারাবাহিকভাবে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়।

বিইআরসি এর আগে জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কার কারণে আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতা তৈরি হয়েছিল।

গত মার্চে বড় ধরনের মূল্যবৃদ্ধিকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছিল এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর