ইসরায়েলের ইতিহাসে আমিই সবচেয়ে বন্ধুসুলভ প্রেসিডেন্ট: ট্রাম্প

ইসরায়েলের ইতিহাসে আমিই সবচেয়ে বন্ধুসুলভ প্রেসিডেন্ট: ট্রাম্প
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নিজেকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভালো প্রেসিডেন্ট বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ইসরায়েলে আমার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ।’

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলে ট্রাম্প।

বিরোধী দল ডেমোক্র্যাটের সমর্থকদের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অধিকাংশ ইহুদি ডেমোক্র্যাটদের ভোট দেন। তারা এটি কেন করেন? আমিই এখন পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে বন্ধুসুলভ মার্কিন প্রেসিডেন্ট। আমি তাদের একজন।’

সাক্ষাতকারের বরাতে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘একজন ইহুদি ও মার্কিন নাগরিক হিসেবে কেউ কীভাবে ডেমোক্র্যাটদের ভোট দিতে পারেন, তা আমার বোধগম্য নয়। আমি যে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভালো প্রেসিডেন্ট ছিলাম, সেটি তারাও (ইসরায়েলি) স্বীকার করে।’

মার্কিন প্রেসিডেন্টের দাবি, বরাবরই ইসরায়েলে তার প্রতি সমর্থন খুবই উচ্চ ছিল। যদিও বিভিন্ন সময় সেখানে তার জনপ্রিয়তা ওঠানামা করেছে। তবে সেদিকে বিশেষ নজর নেই ট্রাম্পের। তিনি বলেন, ‘ইসরায়েলে আমার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ ছিল।’

আরও পড়ুন

গত দশকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরবর্তী ফলাফল ও এক্সিট পোল অনুযায়ী, ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অধিকাংশ মার্কিন ইহুদি ভোটার ডেমোক্র্যাট প্রার্থীকেই সমর্থন করেছেন। এ ছাড়া এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ইহুদি নাগরিকদের ওপর করা একটি জরিপে দেখা যায়, মাত্র ২২ শতাংশ ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কার্যক্রমকে সমর্থন করেন।

অবশ্য ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গত মাসে প্রকাশিত একটি জরিপে দেখা যায়, কেবল ৪৪ শতাংশ ইসরায়েলি মনে করেন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা ট্রাম্পের প্রধান বিবেচনার বিষয়গুলোর একটি। বাকিরা বরং ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের অতিমাত্রায় নজরদারিকে বাঁকা চোখে দেখছেন।

সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে তার প্রশাসনের একটি সমঝোতা স্মারকের পর ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়, এবং কিছু পর্যবেক্ষকের মতে এটি ২০১৫ সালের চুক্তির চেয়েও ইসরায়েলের নিরাপত্তার জন্য বেশি ক্ষতিকর হতে পারে।

এদিকে ২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করা যুক্তরাষ্ট্রের ডেমোক্র‍্যাটপন্থী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তারা প্রশাসনের সমালোচনাও করেন ট্রাম্প। তার মতে, ‘বিধ্বংসী’ ওই চুক্তির পরও ইহুদি মার্কিনিরা আরেক ডেমোক্র্যাট জো বাইডেনকে জয়ী করেছে।

এর আগেও ট্রাম্পের প্রথম মেয়াদে এবং বিশেষ করে ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় তিনি বারবার প্রশ্ন তুলেছেন কেন যুক্তরাষ্ট্রের ইহুদিদের বড় অংশ ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের ভোট দেন। ২০২৪ সালে তিনি এ বিষয়ে বিতর্কিত মন্তব্য করে ইহুদি ডেমোক্র্যাটদের তোপের মুখেও পড়েন। সে সময় তিনি বলেছিলেন, ‘যারা ডেমোক্র্যাটদের ভোট দেন, তাদের মাথা পরীক্ষা করা উচিত।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর