অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের ইতিহাস

অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের ইতিহাস
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ডারউইন টেস্টের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়ল সফররত টাইগাররা।

১৪ ওভারের দ্বিতীয় বলে ওয়েবস্টারকে ৪ মেরে দারুণভাবে ম্যাচ শেষ করেন মুমিনুল। সেইসঙ্গে বাংলাদেশের জন্য এনে দেন এক অসাধারণ, স্মরণীয় মুহূর্ত!

সাদমান ইসলাম ২৫ ও মুমিনুল হক ৩০ রানে অপরাজিত আছেন। ম্যাচ সেরার পদক জিতেছেন হাসান মাহমুদ।

দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে প্রায় চার দিনজুড়েই স্বাগতিকদের ওপর আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। টানা ১১ সেশনে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অস্ট্রেলিয়াকে ছাপিয়ে গেছে সফরকারীরা।

নাজমুল শান্তদের অলরাউন্ড পারফরম্যান্সে অভাবনীয় জয়ে মারারা স্টেডিয়ামের গ্যালারিতে উচ্ছ্বাসে মেতে উঠেছেন বাংলাদেশি সমর্থকরা।

আরও পড়ুন

মারারা স্টেডিয়ামের গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া লিড নিতে পেরেছে মাত্র ৫৬ রান। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫৭ রান।

অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। ৫ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট।

চতুর্থ দিনে দারুণ বোলিং করেছেন মিরাজ। দিনের শুরুতে অস্ট্রেলিয়ার ৪ উইকেটে ১৬১ রান ছিল। সেখান থেকে তার স্পিনে চাপে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২৮৪ রানে থামে তাদের ইনিংস।

ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

এর আগে প্রথম ইনিংসে টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করে গুরুত্বপূর্ণ ৬৫ রান করেন মিরাজ। সব মিলিয়ে বল ও ব্যাট হাতে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছেন এই অলরাউন্ডার।

এই ম্যাচে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন মিরাজ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে ১০০ উইকেট ও ১ হাজার রানের ডাবল অর্জন করেছেন তিনি।

এর আগে প্রথমবারের মতো ২০১৭ সালের আগস্টে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ২০ রানে হারায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর