দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১১০ জন। তাদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫ জনের। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামজনিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগে দুজন, সিলেট বিভাগে তিনজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর সকাল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ১৮ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে ২৩ হাজার ২৭৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১০ জনে। নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ১০৪।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৫৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৮৯, বরিশাল বিভাগে ১১৫, সিলেট বিভাগে ৯৪, ময়মনসিংহ বিভাগে ৬৫, খুলনা বিভাগে ৬০, রংপুর বিভাগে ২৪ এবং রাজশাহী বিভাগে ২০ জন শনাক্ত হয়েছেন।
এদিকে, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রার তুলনায় এখন পর্যন্ত ১১৭ দশমিক ২ শতাংশ টিকা দেওয়া হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা এক কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের বিপরীতে টিকা পেয়েছেন দুই কোটি ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন।


