সড়কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু: লরিচালক আটক

সড়কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু: লরিচালক আটক
Advertisement
Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যুর ঘটনায় লরিচালককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার অভিযান চালিয়ে মো. রিয়াজ উদ্দিন (৩২) নামের ওই চালককে আটক করা হয়।

রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর উপজেলার বাটির টেক এলাকার ছেলে। পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত লরিচালককে শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত ছিল। শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে জেলা গোয়েন্দা পুলিশ চালককে আটকে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় তাকে আটক করা সম্ভব হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে মাইশার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ঘটে। পরে চট্টগ্রামের জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন।

মঙ্গলবার সকালে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় বাস উল্টে মাইশা মুশফিরাত নিহত হন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

আটক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad