সেপ্টেম্বরে শুরু হতে পারে ইউপি নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

সেপ্টেম্বরে শুরু হতে পারে ইউপি নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী
Advertisement
Advertisement

চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। মঙ্গলবার নিজ সচিবালয়ে দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এদিন আনুষ্ঠানিকভাবে নবগঠিত বগুড়া সিটি িকর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগ দেন এম আর ইসলাম স্বাধীন। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন- এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন শেষ করার পরিকল্পনা আছে।

সংসদে সংশোধিত সিটি কর্পোরেশন আইন পাসের কথা জানিয়ে তিনি বলেন, নতুন আইনে দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচন হবে। এছাড়া বগুড়া সিটি করপোরেশনের তফসিল অন্য ১২টি সিটি কর্পোরেশনের সঙ্গে একযোগে ঘোষণা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর