শান্তিগঞ্জে যুবদল নেতা সাজল আহমেদের মৃত্যু

শান্তিগঞ্জে যুবদল নেতা সাজল আহমেদের মৃত্যু
শেখ সাজল আহমেদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা যুবদলের নেতা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজল আহমেদ মারা গেছেন।
সোমবার উপজেলা পরিষদে একটি কর্মসূচি শেষে ফেরার পথে শান্তিগঞ্জ বাজারে স্ট্রোক আক্রান্ত হন তিনি। মঙ্গলবার বেলা ২টায় জয়শিদ্ধি বাসিয়াখাউরি মুহাম্মদিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সাজল আহমেদ শেখ মর্তূজা সাহেবের ছেলে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, বিরোধ মীমাংসা এবং বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অগ্রণী ভূমিকা রাখায় স্থানীয় বাসিন্দারা তাকে সক্রিয় সমাজকর্মী হিসেবে স্মরণ করছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
এক শোকবার্তায় তিনি বলেন, সাজল আহমেদের মৃত্যু তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। স্থানীয় বাসিন্দারা একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মীকে হারিয়েছেন এবং দল হারিয়েছে এক নিবেদিত নেতাকে।
শোকবার্তায় তিনি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad