মিরপুরের শ্রমিক বিক্ষোভে ৩ ইন্ধনদাতার সন্ধান

মিরপুরের শ্রমিক বিক্ষোভে ৩ ইন্ধনদাতার সন্ধান
ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এস এম মান্নান কচি ও জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার মিরপুর ও পল্লবীতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে ইন্ধনদাতা হিসেবে তিনজনের তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দারা।

তাদের তথ্যমতে, বিক্ষোভের অর্থ ও নির্দেশদাতারা হলেন- সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, বিজিএমই এর সাবেক সভাপতি এবং মহানগর আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী জাহাঙ্গীর আলম।

পুলিশ ও গোয়েন্দা দাবি, পল্লবী ও মিরপুরে শ্রমিক আন্দোলনের জন্য লোকজন সংগ্রহ ও সমন্বয় করেন ইলিয়াস মোল্লাহর ভাগ্নে আলিফ মোল্লাহ এবং জাহাঙ্গীরের সহযোগী মাহবুবুর রহমান জুয়েল।

ছবি: জান্নাতুল ফেরদাউস/ টাইমস

 

এদিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় টানা চতুর্থ দিনে বিক্ষোভ করছেন পোশাকশ্রমকিরা। এরইমধ্যে সকাল থেকে মিরপুর ১১ ও পল্লবী এলাকায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad