মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
বিক্ষোভরত পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। ছবি: জান্নাতুল ফেরদৌস/টাইমস
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের জেরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর ১০ এর গোলচত্বরসহ আশপাশের এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকেরা। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করা হয়। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

 

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সার্বিক পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।

সংঘর্ষের কারণে পুরো এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad