মিরপুরে জুলাই আন্দোলনের স্মরণে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন

মিরপুরে জুলাই আন্দোলনের স্মরণে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন
শনিবার মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। শনিবার দুপুরে মিরপুর সুইমিং কমপ্লেক্সের সামনে এক অনুষ্ঠানে তোরণটি উদ্বোধন করা হয়।

ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই আন্দোলন’-এর স্মৃতিকে ধারণ করে তোরণটি নির্মাণ করা হয়েছে। এর আগে গত ৪ নভেম্বর আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়ক এবং প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দির এলাকার সামনে দুটি তোরণ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, ‘এই তোরণ মিরপুরের সংগ্রামী ছাত্রজনতার আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবে। জুলাই আন্দোলনে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, এই তোরণ তাদের বীরত্ব ও সংগ্রামের স্মৃতি নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে।’

জুলাই আন্দোলনের স্মরণে মিরপুরে ‘মুক্তি তোরণ’ নির্মাণ করা হয়েছে। ছবি: সংগৃহীত

উদ্বোধন শেষে প্রশাসক মিরপুর এলাকায় অবৈধ ব্যানার-ফেস্টুন উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন।

আরও পড়ুন

এ সময় তিনি বলেন, ‘আমরা বহুদিন ধরে অনুরোধ করছি, অবৈধভাবে ব্যানার-ফেস্টুন লাগাবেন না। অনেকে শুনছেন না। তাই আর অনুরোধ নয়, জরিমানা কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে যারা অবৈধভাবে বিজ্ঞাপন, ব্যানার-ফেস্টুন ও পোস্টার স্থাপন করবেন, তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হবে।’

জুলাই আন্দোলনের স্মরণে মিরপুরে ‘মুক্তি তোরণ’। ছবি: সংগৃহীত

পরে তিনি ৬০ ফিট সংযোগ সড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রশাসক বলেন, ‘আগামী বিজয় দিবসে আমরা সড়কটি জনগণের চলাচলের জন্য খুলে দিতে পারব বলে আশা করি। ১৭ বছর পর দখলমুক্ত করে সড়কটি জনগণের জন্য উন্মুক্ত করতে পেরে আমরা আনন্দিত।’

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী মো. মঈন উদ্দীন, অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর