মদ্যপ অবস্থায় গ্রেপ্তার দুই বৈষম্যবিরোধী নেতার জামিন

মদ্যপ অবস্থায় গ্রেপ্তার দুই বৈষম্যবিরোধী নেতার জামিন
মাহফুজুর রহমান (বামে) ও মাহিদ হাসান রাফসানসহ ২১ জনের জামিন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মদ্যপ অবস্থায় গুলশান থেকে গ্রেপ্তার সাভারের সাবেক বৈষম্যবিরোধী নেতা মাহফুজুর রহমান ও মাহিদ হাসান রাফসানসহ ২১ আসামির জামিন মঞ্জুর করেছে আদালত।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। সোমবার আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলার ধারাগুলো জামিনযোগ্য ছিল। এজন্য আদালতে সোপর্দ করার পর বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অন্য আসামিরা হলেন—সিদ্দিকুর রহমান সাব্বীর, পারভেজ হাসান, সাইদুর ইসলাম, মোস্তফা কামাল, শাহাদাত আহমেদ, নাফিজুর রহমান নাইম, জনি দে, সামাদ উদ্দীন রবিন, আলিফুল ইসলাম রিয়াজ, আসাদুল ইসলাম, আবাইদ রহমান খান পলক, পাভেল চৌধুরী, মেহেদী হাসান, রায়হান খান, বিল্লাল হোসেন বাধন, শিমুল, রিয়াদ মিয়া, সৌমিত্র দাস ও আলভি আহসান খান।

এর আগে শনিবার রাজধানীর গুলশান এলাকায় মদ্যপ অবস্থায় মাতলামির সময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর