বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছাত্তার, সাধারণ সম্পাদক আমিন

বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছাত্তার, সাধারণ সম্পাদক আমিন
বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছাত্তার, সাধারণ সম্পাদক আমিন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৫-এ সভাপতি পদে মো. আ. ছাত্তার গাজী এবং সাধারণ সম্পাদক পদে মো. আল আমিন নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকালে বিএডিসির সেমিনার হলে প্রধান নির্বাচন কমিশনার ও মহাব্যবস্থাপক (অর্থ) রুনা লায়লা অন্যান্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচনের দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিএডিসির অর্থ ও প্রশাসন পুলের কর্মকর্তারা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভোট দেন।

সভাপতি পদে বিজয়ী প্রার্থী বিএডিসির প্রধান (মনিটরিং) মো. আ. ছাত্তার গাজী মোট ৬০ শতাংশ ভোট পান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএডিসির যুগ্ম পরিচালক মো. ইয়াছিন আলী পান ৪০ শতাংশ ভোট।

আরও পড়ুন

সাধারণ সম্পাদক পদে বিজয়ী মো. আল আমিন ৫৯ শতাংশ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মোমেন পান ২৮ শতাংশ ভোট এবং একমাত্র নারী প্রার্থী মাহমুদা রহমান পান ১২ শতাংশ ভোট।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রিয়াজ উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুর রহমান নির্বাচিত হন।

বিজয়ী সভাপতি মো. আ. ছাত্তার গাজী বলেন, ‘আপনাদের অকুণ্ঠ সমর্থন, সহযোগিতা ও মূল্যবান ভোটের কারণেই আমি সভাপতি নির্বাচিত হয়েছি। এর কৃতিত্ব আপনাদের। এখন বিজয়ী ও বিজিত সবাইকে নিয়ে আমরা একটি শক্তিশালী অ্যাসোসিয়েশন গড়ে তুলব। সংস্থার কর্মকর্তাদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে আমরা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করব।’

সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেন, ‘আমার বিজয় মানে সবারই বিজয়। পরাজিত প্রার্থী ও সহকর্মীদের সঙ্গে নিয়ে আমি বিএডিসির কল্যাণে কাজ করব। ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা চাই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর