বগুড়ার শেরপুরে চাকা মেরামতের সময় ট্রাকচাপায় নিহত ৩

বগুড়ার শেরপুরে চাকা মেরামতের সময় ট্রাকচাপায় নিহত ৩
ট্রাকচাপায় নিহত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বগুড়ার শেরপুরে চাকা মেরামতের সময় কাঠের জ্যাক (গাড়ি উঁচু করে রাখার জন্য ব্যবহৃত যন্ত্র) সরে গিয়ে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর ফায়ার সার্ভিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা ওই ট্রাকের চালক, হেলপার ও মেকানিক বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়রা জানিয়েছেন, একটি কাঠবোঝাই মিনি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে যাওয়ায়, মহাসড়কের ওপরই কাঠের জ্যাক দিয়ে ট্রাকটি উঁচু করে মেরামতের কাজ করছিলেন চালক, হেলপার ও মেকানিক। একপর্যায়ে হঠাৎ জ্যাকটি সরে গেলে কাঠবোঝাই ট্রাকটি নিচে থাকা তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর