গুমের অভিযোগ/ ফজলে করিম ও জিয়াউল আহসানের তদন্ত প্রতিবেদন ৪ জানুয়ারি

ফজলে করিম ও জিয়াউল আহসানের তদন্ত প্রতিবেদন ৪ জানুয়ারি
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গুমের পর হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আদালত।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, ২০১০ সালে চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে তুলে নেওয়া হয়। পরে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ফজলে করিম চৌধুরী ও জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ এপ্রিল এ মামলায় ফজলে করিম চৌধুরী ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ বেশ কয়েকজনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ফজলে করিমের বিচার চলছে।

ওই মামলায় তিনি ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও হত্যার ঘটনায় করা আরেকটি মামলায় গ্রেপ্তার রয়েছেন জিয়াউল আহসান। ওই মামলায় ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণ চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad