দুর্নীতি মামলায় সাবেক ভূমিমন্ত্রীর তিন সহযোগী রিমান্ডে

দুর্নীতি মামলায় সাবেক ভূমিমন্ত্রীর তিন সহযোগী রিমান্ডে
দুর্নীতি মামলায় সাবেক ভূমিমন্ত্রীর তিন সহযোগী রিমান্ডে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দুর্নীতির অভিযোগের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সহযোগী ও আরামিট পিএসির তিন সহকারী মহাব্যবস্থাপককে (এজিএম) দুই মামলায় ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরও দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এসব আদেশ দেন। দুর্নীতি মামলার আসামিরা হলেন–ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মো. আব্দুল আজিজ (৩৯), ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৪) ও আরামিট পিএলসি এজিএম উৎপল পাল (৫১)।

দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাইফুজ্জামান আসামিদের ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেন। সে জন্য সাইফুজ্জামানসহ তাদের বিরুদ্ধে দুদকের করা দুই মামলায় প্রত্যেকের পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড ও অন্য আরও দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘এদিন তাদের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তারা দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে আমরা রিমান্ডের পক্ষে শুনানি করি। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন।’

এর আগে, ২৮ সেপ্টেম্বর দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া গত ২২ সেপ্টেম্বর দুদকের উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদ বাদী হয়ে আট জনের বিরুদ্ধ আরেকটি মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর