দক্ষিণ আফ্রিকায় হৃদয়ের ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকায় হৃদয়ের ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ইতিহাস গড়েছেন তৌহিদ হৃদয়। বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার তিনি।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে এই কীর্তি গড়েন হৃদয়। ইনিংসের ১৮২তম ওভারের প্রথম বলে ৩০০ রান পূর্ণ করেন তিনি।

চতুর্থ ও শেষ দিন ২০৪ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামেন হৃদয়। ট্রিপল সেঞ্চুরি থেকে ৯৬ রান দূরে ছিলেন। দুই রান নিয়ে মাইলফলকে পৌঁছান তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ বা তার বেশি রান করা বাংলাদেশের তৃতীয় ব্যাটার হৃদয়। এর আগে তামিম ইকবাল ও রকিবুল হাসান এই কীর্তি গড়েছেন। তবে দুজনই দেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৬১১ রান। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল প্রথম ইনিংসে ৫১২ রান করেছিল। বাংলাদেশ বড় লিড নিয়েছে। ম্যাচের শেষ দিকে ড্র-ই সবচেয়ে সম্ভাব্য ফল বলে মনে হচ্ছিল।

আরও পড়ুন

হৃদয়ের ৩০০ রান বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও। ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং অথরিটির বিপক্ষে শাহরিয়ার হোসেনের করা ২১৮ রান ছিল আগের রেকর্ড।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড তামিম ইকবালের। ২০২০ সালে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট লিগে সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের হয়ে অপরাজিত ৩৩৪ রান করেছিলেন তিনি।

তামিম ওই ইনিংসে রকিবুল হাসানের রেকর্ড ভাঙেন। ২০০৭ সালে ফতুল্লায় জাতীয় ক্রিকেট লিগে সিলেটের বিপক্ষে বরিশালের হয়ে ৩১৩ রান করেছিলেন রকিবুল। সেটিই ছিল কোনো বাংলাদেশির প্রথম ট্রিপল সেঞ্চুরি। তামিম রেকর্ড ভাঙার সময় মাঠে ছিলেন রকিবুল।

দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেটেও বিরল কীর্তি গড়েছেন হৃদয়। দেশটিতে ট্রিপল সেঞ্চুরি করা দ্বিতীয় বিদেশি ব্যাটার তিনি। এর আগে ১৯৪৮-৪৯ মৌসুমে এমসিসির হয়ে ৩০০ রান করেছিলেন ইংল্যান্ডের ডেনিস কম্পটন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর