বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ছয় দেশের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেছেন। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতরা এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ন কবির, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী এবং চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য মাহদী আমীন।


