ঢাবিতে ছাত্রলীগের পোস্টার: জড়িতদের শনাক্তে ডাকসুর আল্টিমেটাম

ঢাবিতে ছাত্রলীগের পোস্টার: জড়িতদের শনাক্তে ডাকসুর আল্টিমেটাম
প্রক্টর অফিসের সামনে ডাকসুর প্রতিবাদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার লাগানোর প্রতিবাদে এবং প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে প্রক্টর অফিস ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ যাচাই করে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

শনিবার দুপুর ১টার দিকে ডাকসু নেতারা প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন। এসময় বিভিন্ন স্লোগানও দেন তারা।

শিক্ষার্থী প্রতিনিধিরা এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের সঙ্গে কথা বলেন।

এসময় প্রক্টর বলেন, পোস্টার লাগানোর বিষয়টি আগে জানলে ব্যবস্থা নেওয়া যেত। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়িত্বরত দারোয়ানদের পরিচয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি কঠোরভাবে দেখা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

প্রক্টর অফিস থেকে বের হয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনটি (ছাত্রলীগ) গতরাতেই শুধু নয়, এর আগেও বিভিন্ন সময় ক্যাম্পাসে উসকানিমূলক কাজ করেছে। তারা শেখ হাসিনার ছবি, ব্যানার টানানো এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ গেটে তালা লাগানোর মতো কাজ করেছে।’

‘প্রশাসনের অবহেলার কারণেই তারা এসব করার সাহস পাচ্ছে।’

প্রক্টরকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন বলেও জানান তিনি। এই সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ চেক করে দায়ীদের শনাক্ত করতে হবে।

তিনি আরও বলেন, ‘যারা শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে, তাদের সঙ্গে কোনো আপস করা হবে না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর