‘ঠাকুরগাঁও উপনির্বাচন বিরোধীদলের জনপ্রিয়তায় ধসের প্রমাণ’

‘ঠাকুরগাঁও উপনির্বাচন বিরোধীদলের জনপ্রিয়তায় ধসের প্রমাণ’
Advertisement
Advertisement

বিরোধীদলের জনপ্রিয়তায় যে ধস নেমেছে, তা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জনগণ প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে মাছ ধরা উৎসবে তিনি এ মন্তব্য করেন।

শনিবার জামায়াত প্রার্থীর ডাকা বিক্ষোভ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আট মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। অন্যদিকে, যারা বিক্ষোভের ডাক দিয়েছে, তারাই বিভিন্ন সময়ে লংমার্চ ও রোডমার্চ করেছে। উপনির্বাচনের ফলাফলে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে।

তিনি আরও বলেন, বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিপরীতে বিরোধী দলের প্রার্থী পেয়েছেন অনেক কম ভোট।

আরও পড়ুন

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশব্যাপী খাল ও নদী খননের উদ্যোগ নিয়েছে সরকার। এসব কার্যক্রম প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন। কোথাও কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

পরে টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেওয়া হয়। এতে স্থানীয় জেলে ও সাধারণ মানুষের অংশগ্রহণে শুরু হয় মাছ ধরার উৎসব।

এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad