বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার রাতে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে তিনি হাসপাতালে এলে তাকে জরুরি বিভাগ থেকে সরাসরি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস ও হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা তানভীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রীর শারীরিক পর্যবেক্ষণে সকালে মেডিকেল বোর্ড গঠনের পরিকল্পনা রয়েছে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া মন্ত্রী টুকুর চিকিৎসা ও সার্বিক অবস্থার আপডেট পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে জানানো হবে।


