জুলাই বিপ্লব স্মরণে দেশব্যাপী ‘আইডিয়া প্রতিযোগিতা’র আয়োজন

জুলাই বিপ্লব স্মরণে দেশব্যাপী ‘আইডিয়া প্রতিযোগিতা’র আয়োজন
Advertisement
Advertisement

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’র আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে ঐতিহাসিক ঘটনাটির স্মরণে কার্যক্রম বাস্তবায়নই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া সংশ্লিষ্ট জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

প্রতিযোগিতার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘আমার চোখে জুলাই বিপ্লব’।

অংশগ্রহণের যোগ্যতা
১৫ থেকে ৩০ বছর বয়সী স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা যেকোনো যুব সংগঠনের (যেমন যুব ক্লাব, বিতর্ক সংগঠন, স্কাউট, রোভার, সাংস্কৃতিক সংগঠন) সদস্য এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশ নেওয়া যাবে, তবে দলে কমপক্ষে একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক।

ধারণাপত্র জমা দেওয়ার কাঠামো
১-২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি ভাষায়), যেখানে থাকতে হবে-

আইডিয়ার শিরোনাম

সংক্ষিপ্ত বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য

আরও পড়ুন

বাস্তবায়নের প্রস্তাবনা

আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা)

প্রত্যাশিত প্রভাব

প্রেরকের নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য

জমা দেওয়ার নিয়ম
আইডিয়া জমা দেওয়ার শেষ তারিখ ১০ জুলাই ২০২৫। সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সরাসরি অথবা জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করে ইমেইলের মাধ্যমেও জমা দেওয়া যাবে।

সম্ভাব্য আইডিয়ার উদাহরণ
দেয়ালচিত্র, পথনাটক, মঞ্চনাটক, প্রদর্শনী, ওয়ার্কশপ, গণসচেতনতামূলক ক্যাম্পেইন কিংবা যেকোনো নতুন ও সৃজনশীল ধারণা জমা দেওয়া যাবে।

বাস্তবায়ন প্রক্রিয়া
প্রতিটি নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে। জয়ী ব্যক্তি বা দলের সঙ্গে সমন্বয় করে জেলা পরিষদ বাজেট বাস্তবায়ন ও প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

স্থানীয় সরকার বিভাগ আশা করছে, তরুণদের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ নতুন করে ইতিহাসকে তুলে ধরবে এবং গণতান্ত্রিক চেতনার চর্চা আরও প্রসারিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad