জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তার সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার অধ্যাপক মো. নাজমুল হোসাইন।

ভাইস-চ্যান্সেলর পরীক্ষার পরিবেশ, আসন বিন্যাস ও দায়িত্বপ্রাপ্তদের কার্যক্রম পরিদর্শন করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

আরও পড়ুন

পরীক্ষা শেষে তিনি বলেন, ‘আমরা চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ভর্তির সুযোগ পাক। আজকের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারে, আমরা সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাই। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আজ যারা পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের সবার জন্য শুভকামনা রইল। আশা করি, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষাযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করবে।’

পরীক্ষা পর্যবেক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ডিন, রেজিস্ট্রার, পরিচালক, সচিবসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমীন, উপাধ্যক্ষ ডক্টর বিলকিস বেগমসহ শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষার আয়োজনে সহযোগিতা করেন।

খুব শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে www.nu.ac.bd/admissions পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad