চীন-রাশিয়ার নৌবাহিনীর যৌথ মহড়া

চীন-রাশিয়ার নৌবাহিনীর যৌথ মহড়া
Advertisement
Advertisement

চলতি জুলাই মাসে উত্তর চীনের উপকূলীয় শহর চিংদাওয়ের নিকটবর্তী জলসীমা ও আকাশসীমায় যৌথ সামড়িক মহড়া চালাবে চীন ও রাশিয়া।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রোববার এ খবর দিয়েছে চায়না ডেইলি।

খবরে আরও জানানো হয়, যৌথ মহড়া শেষ হওয়ার পর উভয় দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট জলসীমায় যৌথ সামুদ্রিক টহল পরিচালনা করবে।

উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই কার্যক্রম চীন ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যকার বার্ষিক সহযোগিতা পরিকল্পনারই একটি অংশ। যৌথভাবে বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জের মোকাবেলা করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই মূলত এই যৌথ মহড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর