ইসলামী আন্দোলন-মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের বৈঠক

ইসলামী আন্দোলন-মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের বৈঠক
ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের বৈঠক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স-এর সদস্যরা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাজনীতি, নির্বাচন, সংস্কার, নাগরিক অধিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও সম্পর্ক উন্নয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের মধ্যে পক্ষে উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার জেমস স্টুয়ার্ট, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ ও পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইকবাল মাহমুদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেলাল নূর আজিজী, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।

এ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক পুনর্বিবেচনা করে সহনীয় করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর