রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ ও সেনাবাহিনী মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে। বুধবার সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। অভিযান সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে মাদকদ্রব্য অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম এই অভিযান অংশ নেন। গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে অভিযুক্ত :মাদকসেবী সন্ত্রাসীদের’ হাতে নির্মমভাবে খুন হন। সে সময় উদ্যানে অভিযান চালিয়ে মাদক চক্র ভেঙে দেওয়ার দাবি ওঠে। এদিকে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর টাইমস অব বাংলাদেশকে জানান, সন্ধ্যার পর…
Author: টাইমস রিপোর্ট
রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে দেশীয় অস্ত্র ও লাঠির আঘাতে গুরুতর আহত যুবক মো. অমিত হাসান (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেতার মৃত্যু হয়। নিহতের ভাবী নুপুর আক্তার জানান, ভোর চারটার দিকে পূর্বশত্রুতার জেরে স্থানীয় মেহেদী, সোহেল ও ওসমান তার দেবরকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। যেখানে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি…
রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে আটকের সময় ‘মব’ সৃষ্টির হোতাদের খুঁজতে মাঠে নেমেছে পুলিশ। সোমবার এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ‘মব জাস্টিস করা কোনোভাবেই কাম্য নয়, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ রোববার সন্ধ্যায় কে এম নূরুল হুদার বাসায় ঢুকে ‘মব’ তৈরি ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা হেফাজতে নেয়। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরে এ ঘটনার শিকার হন তিনি। এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ…
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রোবাবার সন্ধ্যায় উত্তরায় তাকে জনগণ আটক করে, পরে তাকে জুতার মালা পরিয়ে রাস্তায় ঘুরানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ যাওয়ার আগেই উত্তেজিত জনতা জুতার মালা গলায় পরিয়ে রাস্তায় ঘুরায়। ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সাবেক সিইসিকে নিরাপত্তার জন্য হেফাজতে নিয়েছি, তবে মামলা দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ পরে রাতে নুরুল হুদাকে উত্তরা পশ্চিম থানা থেকে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে…
দেশের বাজারে ত্বক ফর্সাকারী ক্রিমে উচ্চমাত্রার পারদের উপস্থিতি পাওয়া গেছে, যা ব্যবহারকারীদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। সম্প্রতি রাজধানীর চকবাজার, নিউ মার্কেট, ধানমন্ডি বাজার, দোকান, ও অনলাইন মার্কেটপ্লেস থেকে পরীক্ষিত ২৬টি ত্বক ফর্সাকারী ক্রিমের মধ্যে ২২টিতে পারদের মাত্রা আন্তর্জাতিক স্বীকৃত নিরাপত্তা সীমা ১ পার্ট পার মিলিয়ন (পিপিএম) থেকে বহুগুণ বেশি রয়েছে। সংশ্লিষ্টরা বাংলাদেশে পারদযুক্ত ত্বক ফর্সাকারী পণ্য বিক্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলছেন নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। ইউরোপীয় এনভায়রনমেন্টাল ব্যুরো (ইইবি)-এর সহযোগিতায় এবং ফিলিপাইন ভিত্তিক সংস্থা ব্যান টক্সিকস-এর পরীক্ষামূলক সহযোগিতায় এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডো এই গবেষণাটি পরিচালনা করে। বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়ায় আয়োজিত…

