ডিএসইর নতুন প্রধান আর্থিক কর্মকর্তা আবিদ হোসেন

ডিএসইর নতুন প্রধান আর্থিক কর্মকর্তা আবিদ হোসেন
মো. আবিদ হোসেন খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশের পুঁজিবাজার প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নতুন প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে মো. আবিদ হোসেন খানকে নিয়োগ দিয়েছে। তিনি রোববার ডিএসইতে যোগদান করেন।

ডিএসই জানায়, আবিদ হোসেন খান একজন অভিজ্ঞ ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। হিসাবরক্ষণ, আর্থিক নিয়ন্ত্রণ, আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, ব্যবসায়িক পারফরম্যান্স ব্যবস্থাপনা, ট্রেজারি এবং কর ব্যবস্থাপনায় তার ১৬ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

ডিএসইতে যোগদানের আগে তিনি শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্সে আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ বিভাগের পরিচালক এবং গ্রামীণফোনে মহাব্যবস্থাপক ফিন্যান্স হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিষ্ঠানটি জানায়, বৃহৎ ও বহুমুখী দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কার্যকর আর্থিক কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে তার দক্ষতা রয়েছে।

আবিদ হোসেন খান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন

পরবর্তীতে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে কেপিএমজি বাংলাদেশের তত্ত্বাবধানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করেন। বর্তমানে তিনি ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্টস এবং ইনস্টিটিউট অব পাবলিক অ্যাকাউন্ট্যান্টসের ফেলো সদস্য।

কর্মজীবনে তিনি গ্রামীণফোন ও বাংলালিংকে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেখানে তিনি আর্থিক প্রতিবেদন, কর ব্যবস্থাপনা, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড অনুযায়ী হিসাব প্রণয়ন এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয়ে ভূমিকা রাখেন।

তিনি এসটিএস গ্রুপে হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হিসেবেও দায়িত্ব পালন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad