সামনেই জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে এখন উৎসবের আমেজ আর নির্বাচনের তোড়জোড়। সাধারণ মানুষের এই নির্বাচনী আনন্দকে আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘মিনিস্টার’ নিয়ে এলো বিশেষ ‘নির্বাচনী উৎসব’ অফার। এই অফারের আওতায় মিনিস্টারের এলইডি টিভি ও ফ্রিজ কিনলে গ্রাহকরা পাচ্ছেন ৫৩% পর্যন্ত বিশাল মূল্যছাড়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অফারে মিনিস্টারের নির্দিষ্ট মডেলের টিভিতে রয়েছে সর্বোচ্চ ৫৩% ডিসকাউন্ট। সাশ্রয়ী দামে টিভি কেনার সুযোগ করে দিতে মিনিস্টার তাদের ৩২ ইঞ্চির অ্যান্ড্রয়েড এলইডি টিভির দাম নির্ধারণ করেছে মাত্র ১৭,৯০০ টাকা, যার সাথে থাকছে ২,০০০ টাকার ক্যাশ ভাউচার। আবার ৫৫ ইঞ্চির বড় অ্যান্ড্রয়েড এলইডি টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৪৯,৯০০ টাকায়, যেখানে ১০,০০০ টাকার ক্যাশ ভাউচার জেতার সুযোগ রয়েছে।
টিভির পাশাপাশি ফ্রিজেও মিলছে আকর্ষণীয় ছাড়। সর্বাধুনিক প্রযুক্তির ৬০০ লিটারের মিনিস্টার ফ্রিজ কিনলেই গ্রাহক পাচ্ছেন ৫৩% ডিসকাউন্ট। যারা এসি কেনার কথা ভাবছেন, তাদের জন্যও রয়েছে সুখবর। নির্দিষ্ট মডেলের মিনিস্টার এসি নগদ কিনলে সরাসরি ২৫,৯২৪ টাকা পর্যন্ত ছাড় অথবা ৩৭,০০০ টাকার ক্যাশ ভাউচার পাওয়া যাবে।
গৃহস্থালির অন্যান্য কাজ সহজ করতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনেও ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। যেকোনো মডেলের ওয়াশিং মেশিন নগদ কিনলে ৪,০০০ টাকা এবং ওভেনে ২,০০০ টাকা সরাসরি ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের সাথে আকর্ষণীয় গিফট বক্স তো থাকছেই।
এই বিশেষ অফার নিয়ে মিনিস্টারের হেড অব ব্র্যান্ড কে এম জি কিবরিয়া বলেন, “মিনিস্টার সবসময় সাধারণ মানুষের সক্ষমতার কথা মাথায় রেখে পণ্য তৈরি করে। নির্বাচনের সময় মানুষ সবশেষ খবরের জন্য টিভির ওপর বেশি নির্ভর করে। তাদের এই প্রয়োজনকে সহজ করতেই আমরা টিভিতে সর্বোচ্চ ছাড় দিচ্ছি।”
অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা মিনিস্টারের ওয়েবসাইট (https://ministerbd.com) ভিজিট করতে পারেন অথবা কল করতে পারেন ০৯৬০৬-৭০০৭০০ এই হটলাইন নম্বরে।


