হাদির স্মরণে নীরবতা, উড়ল ২৫ হাজার বেলুন

হাদির স্মরণে নীরবতা, উড়ল ২৫ হাজার বেলুন
ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক ওসমান বিন হাদির স্মরণে পালিত হয় এক মিনিট নীরবতা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্সের উদ্বোধনী ম্যাচের আগে সন্ত্রাসী হামলায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির স্মরণে পালিত হয় এক মিনিট নীরবতা। 

এর আগে দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়াল-সহ বিসিবির কর্মকর্তারা দাঁড়ান সারিবদ্ধ হয়ে। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর মিডিয়া সেন্টারের ছাদ থেকে প্রদর্শিত হয় ডে লাইট ফায়ারওয়ার্কস। 

আতশবাজির আওয়াজ মিলিয়ে যেতে না যেতেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হিলিয়াম বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিপিএলের। সাথে মাঠের চারপাশের বাউন্ডারি লাইনের পাশ থেকে উড়ে আরো প্রায় ২৫ হাজার রং-বেরঙ এর বেলুন। বেজে ওঠে বিপিএলের থিম সং, দর্শকরাও এর সাথে মেতে ওঠেন ‘সিলেট! সিলেট!’ স্লোগানে। 

সিলেট-রাজশাহী ম্যাচের পর হবে উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। সেখানে ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। এরপর অনুষ্ঠেয় কনসার্টের দায়িত্বে থাকছেন ফুয়াদ আল মুক্তাদির। প্রায় ৪৫ মিনিটের এ আয়োজন শেষে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর