চট্টগ্রামের ফটিকছড়িতে (চট্টগ্রাম-২) বিএনপি নেতা কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহারকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এসময় সড়কও অবরোধ করেন তারা।
শুক্রবার বিকাল ৫টা থেকে ফটিকছড়ি সদর এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আজিমুল্লাহ বাহারের সমর্থকরা। বিবিরহাটে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর তারা নাজিরহাট মোড়ে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের দাবি, ফটিকছড়ি আসনে ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে দ্রুত কর্নেল আজিমুল্লাহ বাহারকে নতুন করে প্রার্থী ঘোষণা করতে হবে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলের প্রার্থীর তালিকা ঘোষণা করেন। এতে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরকে মনোনয়ন দেয় কেন্দ্রীয় দল।


