সাভারে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সাভারে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন
সাভারে কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারে আবু সাঈদ নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এর সঙ্গে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়াকে দায়িত্ব থেকে প্রত্যাহার দাবি করেন তারা।

রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

এ সময় নিহতের পরিবার আত্মীয়-স্বজনসহ এলাকার বিভিন্ন পেশার শত শত লোক এ কর্মসূচিতে অংশগ্রহণ করায় শত শত যানবাহন আটকে পড়ে।

বিক্ষোভকারীরা বনগাঁ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদের হত্যাকারী আওয়ামী লীগ সমর্থক শীর্ষ সন্ত্রাসী জাকির হোসেনসহ মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত বিক্ষুব্ধরা জানান, পূর্ব শত্রুতার জেরে ২২ অক্টোবর রাত ৯টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকার কৃষক আবু সাঈদকে কুপিয়ে হত্যা করে আওয়ামী লীগের সমর্থক জাকির বাহিনী ও তার লোকজন।

আরও পড়ুন

এই ঘটনায় ২৩ অক্টোবর সাভার মডেল থানায় ২৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হলেও এখনো পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেন তারা।

এ সময় ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না হলে আবারও কঠোর কর্মসূচির অংশ হিসেবে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করার হুঁশিয়ারি দেন মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন নিহত আবু সাঈদের স্ত্রী জোহরা খাতুন, সন্ত্রাসী হামলায় আহত সলিম উল্লাহ, আমান উল্লাহ, মোস্তফা মিয়া, লাল চান, সাইফুল  হোসেন,সিরাজুল ইসলাম ও নিহতের দুই ছেলে জাহিদ হোসেন এবং আলী হোসেন প্রমুখ।

মানববন্ধনে নিহতের পরিবার আত্মীয়-স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর