আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোলিং এজেন্টদের প্রশিক্ষণে কর্মশালা করেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন বিভাগ। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে দলটি।
কর্মশালা শুরুতে দারসুল কোরআন পেশ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
কর্মশালায় আগামী নির্বাচনে পোলিং এজেন্টের ভূমিকা ও কর্মপরিধির বিষয়ে আলোচনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন বিভাগের সেক্রেটারি মো. ইজ্জত উল্লাহ এবং সদস্য মোবারক হোসাইন।
পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের মতামত দেন।


