রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্যসহ ৯ জনের গ্রেপ্তারি পরোয়ানা

রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্যসহ ৯ জনের গ্রেপ্তারি পরোয়ানা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও নির্বাহী প্রকৌশলীসহ নয়জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

সোমবার দুপুরে আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক।

যাদের নামে পরোয়ানা জারি হয়েছে তারা হলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য সুবির কুমার চাকমা, সাবেক নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী আসাদ সামাদ, সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় চাকমা, উপ-সহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, ঠিকাদার চিং হেং রাখাইন, ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ, মিলন চাকমা ও অমলেন্দু চাকমা।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন অর্থবছরে রাঙামাটি বরকল উপজেলায় পার্বত্য জেলা পরিষদ থেকে বিভিন্ন উন্নয়নকাজের বরাদ্ধ দেওয়া হয়। বরাদ্দ অনুযায়ী প্রকল্পের কাজ দৃশ্যমান না হওয়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের ২০২৩ সালে ৮ জুন আলাদা চারটি মামলা করেন দুদকের রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন।

সেই মামলা দায়েরের দুই বছরের পর আসামিদের বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিল আদালত।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর