দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন-বিরতির আগে ২৬ ওভারে ৩ উইকেটে ৮৬ রান করেছে সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ১৩ রান তোলে ক্যারিবীয়রা।
পঞ্চম ওভারের প্রথম বলে ওপেনার ব্রান্ডন কিংকে বোল্ড করেন তাসকিন আহমেদ। ৯ রান করে ফেরেন তিনি।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি কাভেম হজ। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে করেন ১ রান।
নবম ওভারে নিজের দ্বিতীয় শিকার ধরেন তাসকিন। ওপেনার জশুয়া ডা সিলভাকে ১২ রানে বোল্ড করেন তিনি।
২৭ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। চতুর্থ উইকেটে ১০৬ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। প্রথম সেশন শেষে উইকহ্যাম ২৭ ও জাঙ্গু ৩২ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের হয়ে তাসকিন ২টি ও হাসান মাহমুদ ১টি উইকেট নিয়েছেন।


