ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৬, ওয়ারীতে ৬৬, মতিঝিলে ৫১, তেজগাঁওয়ে ৭৫, মিরপুরে ১৫২, গুলশানে ৬৯, উত্তরা বিভাগে ৫৬ এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) চারজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে দুইটি বিস্ফোরিত ককটেলের অংশ, দুই লিটার পেট্রোল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া আটটি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার ও উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad