গাজীপুরে শ্রমিক বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৩০

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৩০
পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন চলাকালে পুলিশের গাড়ি ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাজীপুর জেলা ও মহানগর পুলিশ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।সোমবার সকাল থেকে কালিয়াকৈরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাকসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। পরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পুলিশের একটি গাড়ি ও পোশাক কারখানার ঝুটের গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে দায়িত্ব পালন করছে।

পুলিশ জানিয়েছে, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad