খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
খুলনার ম্যাপ
Advertisement
Advertisement

খুলনার লবণচরায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার গভীর রাতে নগরীর দরগা কাশেমিয়া মসজিদসংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

শহীদুল লবণচরা থানার বুড়ো মৌলবির দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা শহীদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, নিহত শহীদুলের বিরুদ্ধে মাদক ও হত্যাসহ আটটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad