এইচএসসির ফল: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

এইচএসসির ফল: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Advertisement
Advertisement

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

শনিবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, পাসের হারে ঢাকা বোর্ড এগিয়ে রয়েছে। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে বরিশাল বোর্ডে পাসের হার সবচেয়ে কম, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

ফলাফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ বছরের ফলাফল সন্তোষজনক হয়নি। এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ঘাটতি পূরণে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হবে, যাতে আগামী দিনে ফলাফল আরও ভালো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad