চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় গলায় খাবার আটকে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে এই ঘটনা ঘটে।
নজরুল ইসলাম ওই গ্রামের মৃত রওশন আলী শাহ্ এর ছেলে।
পারিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার সকালে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ নিজ বাড়িতে খাবার খাচ্ছিলেন। এসময় খাবার গলায় আটকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃতের ছেলে সাইদুল ইসলাম বলেন, ‘সকালে প্রতিদিনের মতো বাবা ভাত খাচ্ছিলেন। এ সময় তার গলায় ভাত আটকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি।’


